১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২ কিলোমিটার দখলমুক্ত, হবে পার্ক

লৌহজং নদীর ৭৬ কিলোমিটারই উদ্ধার হবে-মাহবুব হোসেন

তনয় বিশ্বাস | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬ | | ২৫৯৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বলেছেন, ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া অভিযানে লৌহজং নদীর দুই পাড়ের দুই কিলোমিটার উদ্ধার হয়েছে। সাথে খনন কাজও চলছে। ধীরে ধীরে ৭৬ কিলোমিটার নদীও দখলমুক্ত করে এর নাব্যতা ফিরিয়ে আনা হবে।

গতকাল শনিবার সকালে শহরের বেড়াডোমা ব্রিজ সংলগ্ন এলাকার লৌহজং তীর পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

নদী পুনুরুদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের কাজ স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে দাবী করে তিনি আরো বলেন, লৌহজং নদী দখলমুক্ত করতে সকল পেশার মানুষের সম্পৃক্ততায় ব্যাপকভাবে জনসচেতনতা গড়ে তুলা হয়েছে। যার ফলশ্র“তিতে এখন অবৈধ দখলদাররা তাদের স্থাপনা নিজ উদ্যোগেই সরিয়ে নিচ্ছে।

নদী খননের কাজ এত ধীর গতিতে কেন এগিয়ে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে অর্থ বরাদ্দ পাওয়ার পর লোকবল আরও বাড়ানো হবে এবং নদী খননের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হবে।

এছাড়া বেড়াডোমা ব্রিজ সংলগ্ন এলাকায় লৌহজং নদীর তীরে মাটি ভরাট করে একটি শিশু পার্ক নির্মাণ করা হবে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাকর্মীরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি