০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২ জনকে কারন দর্শানোর নোটিশ

মাভাবিপ্রবি’র ৬ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, ছাত্রলীগ নিয়ে কটুক্তি, বিভ্রান্তিকর গুজব ছড়ানো ও আইন শৃঙ্খলাকে নিয়ে কটুক্তি করার অপরাধে ৬ জনকে সাময়িক বহিস্কার ও ২ জনকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়।

বুধবার বিশ^বিদ্যালয়ের প্রক্টর অফিস এ তথ্য জানা যায়।

সাময়িক বহিস্কৃতরা হলেন, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার অপরাধে ইনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের জাকিয়া রহমান ও জাকিয়া বেগম, ছাত্রলীগকে নিয়ে কটুক্তি করার অপরাধে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ তানবীর হাসান, ভ্রান্তিকর গুজব ছড়ানোর অপরাধে পদার্থ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী ওবায়দুল্লাহ, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার অপরাধে পরিসংখ্যান বিভাগের ৩য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম, বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে নাশকতা সৃষ্টির চেষ্টা করার অপরাধে গণিত বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মুহাঃ ইমরান হোসেন।

এছাড়াও আইনশৃঙ্খলার প্রতি কটুক্তি করার অপরাধে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মেহনাজ জামান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী শুভ্রা দেবনাথকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। 

এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নামে যারা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, ভ্রান্তিকর গুজব ছড়ানো, আইন শৃঙ্খলাকে নিয়ে কটুক্তি ও বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে নাশকতা করার চেষ্টা করেছে এমন ৬ জনকে সাময়িক বহিস্কার ও ২ জনকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের ভিতরে “কেন তাদেরকে স্থায়ী বহিস্কার করা হবে না?” এর কারন জানাতে বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি