০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিটেকে ভর্তি পরীক্ষা ২ নভেম্বর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোসের (লেভেল-১, টার্ম-১) ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

বস্ত্র অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই তথ্য জানিয়েছে বিটেক প্রশাসন।

প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, চারটি বিভাগে (ইয়ার্ন, ফেব্রিক, ওয়েট প্রসেসিং, অ্যাপারেল) ৩০ টি করে মোট ১২০টি আসনে ২০০ নম্বরের উপর এম.সি.কিউ. পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

১১তম ব্যাচের জন্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৯ আগষ্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্যে আবেদন করতে পারবেন।

বিটেকের নিজস্ব ক্যাম্পাসে সকাল ১০.৩০টা থেকে ১১.৫০টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ করা হবে ৬ নভেম্বরের মধ্যে এবং ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইট (.িনঃবপ.মড়া.নফ) বা বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট (.িফড়ঃ.মড়া.নফ) থেকেও জানা যাবে।

উলে­খ্য, প্রতিষ্ঠাকালীন সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত থাকা বিটেককে গত শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত করা হয়েছে এবং আসন সংখ্যা ২০টি বাড়িয়ে ১২০ এ উন্নীত করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি