১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মহাসড়কে ভ্রাম্যমান আদালতের অভিযান, অর্থদন্ড

মোল্লা তোফাজ্জল | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

রাজধানী ঢাকায় গাড়ী চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের চতুর্থদিনে টাঙ্গাইলের গুরুত্বপূর্ন মহাসড়কে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুজহাত তাসনীম আওন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিআরটিএর মোটরযান পরিদর্শক মোঃ ওহিদুর রহমানসহ র‌্যাবের একটি দল অংশ নেয়। এসময় মহাসড়কে চলাচলরত যানবাহনের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। অভিযান চলাকালে বেশ কয়েকটি সুনামধন্য পরিবহনের ১৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে ৪৯ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুজহাত তাসনীম আওন জানান, প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নে ফিটনেস বিহীন গাড়ী, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজপত্র যাচাই-বাছাইয়ের অভিযান দেশব্যাপী শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গুরুত্বপূর্ন মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় শাহ ফতে আলী পরিবহন, শ্যামলী পরিবহন, ডিপজল পরিবহন, হানিফ পরিবহন, এসআর ট্রাভেলস এর ১৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ডপ্রাপ্তদের মধ্যে অধিকাংশরই চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজপত্র সঠিক ছিলনা বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি