১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২১ আগস্ট ২০২৪ | |
, টাঙ্গাইল :

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কর্মসূচি আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা সরকার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে হয়রানিমূলক মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রেখেছে। মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি চাই।

এসময় গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লিংকন রায়হান ও সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বিক্ষোভ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন।

প্রসঙ্গত, আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন। গ্রেফতারের পর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি