০১:৫০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বেচ্ছাসেবক লীগ ও জয়ের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ র‌্যালি, কেককাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়্ েস্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত হয়েছে।

শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে মির্জাপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরে আনন্দ র‌্যালি বের করা হয়। 

পরে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ। 

এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা উলামা লীগের সভাপতি ক্বারী ইকরাম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব মাহমুদ উজ্জল, মাহফুজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন, মির্জাপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহবুব আলম সবুজ, যুগ্ম আহবায়ক মাসুম রানা প্রমুখ।

এর আগে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেককাটা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা লীগের সভাপতি ক্বারী ইকরাম ফারুক। 

উপজেলার ১৪টি ইউনিয়নে পৃথকভাবে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি