০২:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল ছোট কালীবাড়ী কীর্তন শুরু বুধবার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শ্রী শ্রী ছোট কালীবাড়ী মন্দিরে আগামী বুধবার থেকে দু'দিন ব্যাপী শুরু হচ্ছে ৮ম প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। ৩০ মার্চ মঙ্গলবার অধিবাস কীর্তনের মধ্য দিয়েই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। 

অধিবাস কীর্তন পরিবেশন করবেন ছোট কালিবাড়ী হরিসভা সংঘের সহ-সভাপতি শ্রী অতুল চন্দ্র দাস ও তার দল। ৩১ মার্চ কীর্তন পরিবেশ করবেন নব রাম ঠাকুর সম্প্রদায় (মাদারীপুর), মা বাসন্তি সম্প্রদায় (বগুড়া), আদি যুগল কিশোর সম্প্রদায় (নীলফামারী), সোনারগৌর সম্প্রদায় (দিনাজপুর), বিজয় জাগরণ সম্প্রদায় (সিরাজগঞ্জ), রাধা-কৃষ্ণ সম্প্রদায় (সখিপুর)। ১ এপ্রিল লীলা কীর্তন পরিবেশন করবেন আদিনাথ দেবনাথ (নওগাঁ), হৃদয় পাল (গাইবান্ধা), শিথি রানী সরকার (কুড়িগ্রাম)। ২ এপ্রিল শুক্রবার শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ, কুঞ্জভঙ্গ, দধি মঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

শ্রী শ্রী ছোটকালিবাড়ীর সাধারণ সম্পাদক পরিমল দেব জানান, “করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধি মেনেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। করোনার কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর অনুষ্ঠান সীমিত করা হয়েছে। ভক্তবৃন্দদেরকে অনুরোধ জানাবো যাতে করে সকলেই মাস্ক পরিধান করে মন্দিরে প্রবেশ করে। অনুষ্ঠানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও রয়েছে বলে জানান তিনি।”

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি