০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে ৫ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ , গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের পর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাহজাহান তালুকদার (৪৫) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের হুরমুজ তালুকদারের ছেলে। এঘটনায় রাতেই ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করে।

মঙ্গলবার রাতে গোবিন্দাসী এলাকা থেকে স্থানীয়রা শাহজাহানকে পুলিশে সোপর্দ করে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার রাউৎবাড়ি গ্রামের ৫ম শ্রেণীর ওই ছাত্রীর পরিবারের সাথে শাহজাহানের ভাল সম্পর্কের সুবাদে ওই স্কুল ছাত্রীকে মাঝেমধ্যে দোকান থেকে খাওয়ার জিনিস কিনে দিত। এছাড়া ওই মেয়েদের বাড়িতেও তার নিয়মিত যাতায়াত ছিল। মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রীসহ তার দুই ভাইকে নিয়ে মোটরসাইকেলযোগে বেড়াতে বের হয় শাহজাহান। এসময় মেয়েটির ভাইকে মোটরসাইকেল চালাতে দিয়ে ছোটভাইকে সামনে বসিয়ে শাহজাহান মেয়েটিকে নিয়ে পিছনে বসে। এসময় চলন্ত অবস্থায় শাহজাহান মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে বলে মেয়েটি অভিযোগ করে। পরে এই ঘটনায় মেয়েটি তার পরিবারের লোকজনের কাছে জানায়। পরে মেয়েটির বাবা বাদি হয়ে রাতেই শাহজাহানকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

বুধবার দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, ৫ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি