১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভুঞাপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে পুলিশে দিলেন মা। পরে পুলিশ মাদকাসক্ত ওই ছেলেকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত দেড় বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

মঙ্গলবার দুুপুরে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত মাদকাসক্ত হলেন- উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আবু তালেব সরকারের ছেলে রাহিম (২২)।

মাদকাসক্তের মা সালেহা বেওয়া জানান, রাহিম দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করে আসছে। ছেলেকে মাদক সেবনে নিষেধ করতে গেলে তাকে মারধর করে। পরে ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে ভুঞাপুর থানা পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। অভিযোগ পেয়ে পুলিশ মাদকাসক্ত ছেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে দেড় বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, দন্ডিত ছেলেটি নেশা করার জন্য তার মায়ের কাছে  টাকা চাইতো। টাকা দিতে না পারলে তার মাকে মারধর করতো। পরে ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয় মা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি