১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে জমকালো আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

শিক্ষা, শান্তি, প্রগতী ছাত্রলীগের মুলনীতি শ্লোগানে বুধবার (৮ জানুয়ারী) বিকেল এ কর্মসূচী পালিত হয়।

এদিকে দিনটি উপলক্ষ্যে উপজেলা জুড়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে শেষে কেক কাটার মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

ঘাটাইল উপজেলা ছাত্রলীগ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাংসদ আতাউর রহমান খান, সম্মানীত অতিথি সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা, উদ্বোধনী বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ সরকার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক, সুমন খান বাবু, উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজীব, জিবিজি কলেজের সাবেক জিএস আলমগীর হোসেন বাবু, উপজেলা তাতীলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কফিলুর রহমান ভুটান, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক, এস আনিসুর রহমান তুহিন, ছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মী অনুষ্ঠানে স্বতফুর্তভাবে অংশগ্রহন করেন। 

আলোচনা সভাশেষে অতিথিরা ৭২ পাউন্ড কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে  প্রতিষ্ঠা বার্ষিকী সমাপ্তি হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি