১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৫ জুন ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অনন্ত ২৮ জন আহত হয়। 

সোমবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা এবং ঘাটাইল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে জানায় পুলিশ।

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। সোমবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সাতুটিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে জানায় পুলিশ। 

নিহত ৫ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেনÑ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পদমি শহর গ্রামের ইব্রাহিম বেপারীর ছেলে রফিকুল ইসলাম (৩৫), একই জেলা ফুলছড়ি উপজেলার পশ্চিম ঘাটগাছি গ্রামের আব্দুর রহিমের ছেলে সাইদুর রহমান ও গাইবান্ধা জেলার মিরপুর উপজেলার আব্দলের ছেলে আবুল কালাম। 

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, হতাহতরা গাইবান্ধা থেকে ট্রাক রিজাভ করে সিলেটের দিকে যাচ্ছিলেন। পরে ট্রাকটি উপজেলার সাতুটিয়া ব্রিজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রায় ৩৫ জন আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১০ টার দিকে আরো একজনের মৃত্যু হয়। আহত বাকিদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে বলে ওসি জানান। 

অন্যদিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোগলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান (৩৫) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাং ডুবাইল এলাকার মৃত ময়নার ছেলে। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে পুলিশ জানায়। 

এ ব্যাপারে ঘাটাইল থানার এসআই সেকেন্দার আলী বলেন, হতাহতরা মিকচার মেশিং নিয়ে ছোট একটি পিকআপ করে ঘাটাইল থেকে হামিদপুরের দিকে যাচ্ছিলেন। পরে তারা উপজেলার মোগলপাড়া এলাকায় পৌছলে পিকআপের চাকা পামচার হলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও তিন জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হতাহতারা সবাই নির্মাণ  শ্রমিক বলে তিনি জানান। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি