০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

'নির্বাচনে বড় জয়ের পথে নৌকা'

| টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

রাত পেরুলেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন। দীর্ঘ ৫ বছর অপেক্ষার পর এদিন সারাদেশের মানুষ ভোট দেয়ার উৎসবে মেতে উঠবে। এরইমধ্যে তার আমেজ শুরু হয়ে গেছে।

রাস্তা-ঘাটে-চায়ের দোকানে সব জায়গায় এখন একটাই আলোচনা- নির্বাচন। তবে এরমধ্যে নিজ নিজ দলের নেতারা আগাম বার্তা দিয়ে যাচ্ছেন। জানাচ্ছেন- আগামীকাল কে জিতবে? নৌকা না ধানের শীষ?

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় মনে করেন, আগামীকাল নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে থাকবে।
তিনি আজ শনিবার তার ফেরিফায়েড ফেসবুক পেজে এ সম্ভাবনার কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমার বিশ্বাস আগামীকাল নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে। আমার আওয়ামী লীগের ভাই ও বোনেরা, একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন নিশ্চিত করাই আপনাদের মূল দায়িত্ব। তিনি এসময় কিছু জনমত জরিপের ফলাফলের কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, সকল জনমত জরিপ বলছে বিএনপি-জামায়াত বিশাল ব্যবধানে পরাজিত হবে। তাই তারা তৎপর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। আমার ধারণা তারা নির্বাচন ব্যাহত করার ও ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবে, এমনকি মাঝপথে নির্বাচন থেকে সরেও আসতে পারে।

প্রধানমন্ত্রীর ছেলে বিএনপি জামায়াতের ফাঁদে পা না দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, তাদের ফাঁদে পা দিবেন না। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত আপনাদের নির্বাচনী দায়িত্ব চালিয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি