১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ জুন ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধু শাহনাজ বেগম (১৯) অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল গ্রামের আবু সাঈদের মেয়ে। 

জানা যায়, উপজেলার অজুর্নার বাসুদেবকোল গ্রামের আবু সাঈদের মেয়ের সংগে সিরাজগঞ্জ জেলার বড় কয়েড়া গ্রামের আলম হোসেনের সাথে ছয় মাস আগে বিয়ে হয়। বিয়ের পরই থেকেই সংসারে অশান্তি চলছিল। স্বামী ও স্ত্রীর মধ্যে বনিবনা হতো না। একপর্যায়ে স্বামীর সাথে রাগ করে প্রায় তিন মাস আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসে শাহনাজ। এরপর শুক্রবার বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের দাদা বেলটিয়া গ্রামের আব্দুস ছামাদ অভিযোগ করেন, বিয়ে পর থেকেই পারিবারিক কলহ চলছিল। স্বামী আলম মাদকাসক্ত ছিল। এনিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হতো। সে স্বামীর সাথে রাগ করে প্রায় তিন মাস আগে বাবার বাড়ি চলে আসে। এরপর সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব মোল্লা জানান, আত্মহত্যার ঘটনাটি জানতে পেরেছি। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করেছে। 

ভ‚ঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালাম মিয়া, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি