১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আ’লীগের বিকল্প নেই-তথ্য প্রতিমন্ত্রী

মাসুদ রানা | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩ মে ২০১৮ | |
, টাঙ্গাইল :

তথ্য প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোটের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়ায় আয়োজিত পথ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি নৌকায় ভোট দিতে উপস্থিত সকলকে আহবান জানান। 

একই দিন তিনি উপজেলার চাষাভাদ্রা, টেংরীপাড়া ও ধুবড়িয়া ইউনিয়নসহ একাধিক স্থানে পথ সভা করেন।

পথসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল হক, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন জয় প্রমূখ।

তথ্যপ্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম পথ সভা শেষে তার মোটর সাইকেল বহর নিয়ে বিকেলে নাগরপুর থানা কর্তৃক আয়োজিত মাদক ও জঙ্গি বিরোধী সূধী সমাবেশে অংশ গ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি