১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চলন্ত ট্রেনের ছা‌দ থে‌কে যাত্রীর মর‌দেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছাদে থাকা একযাত্রীর মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। বুধবার (১৭ এপ্রিল) সকা‌লে টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা মর‌দেহটি উদ্ধার করে। 

নিহত যাত্রী হানিফ জয়পুরহাট জেলার আমতলী উপ‌জেলার আমতলী গ্রামের আব্দুল হান্নানের ছেলে। 

রেললাইনের কোন এক জায়গায় গা‌ছের সা‌থে ধাক্কা লে‌গে হা‌নি‌ফ (৩০) না‌মের ওই যাত্রীর মৃত্যু হ‌য়ে‌ছে ব‌লে ধারনা কর‌ছে রেলও‌য়ে পুলিশ। 

এ বিষয়ে ঘারিন্দা রেল স্টেশন ফাঁড়ির ইনচার্জ (এসআই) আকবর হোসেন জানান, পঞ্চগড় থেকে ছে‌ড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠে হানিফ মিয়া। পথিমধ্যে কোথায় কিভাবে গাছের সাথে ধাক্কা লেগেছে তা কেউ বলতে পারেনি। ট্রেনটি টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে এসে পৌঁছালে মর‌দেহটি দেখার পর উদ্ধার করা হয়। মর‌দেহ‌টি রেল পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মর‌দেহ হস্তান্তর করা হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি