১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ডাকাতিতে বাঁধা দেয়ায় স্বামী স্ত্রী ও সন্তানকে কুপিয়ে আহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়িতে ডাকাতির সময় লুটপাটে বাধা দেওয়ায় স্বামী স্ত্রী ও সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত পিতা পুত্রকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার গভীর রাতে পৌর এলাকার বাওয়ার কুমারজানী এলাকার মির্জাপুর মহিলা কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ওই গ্রামের কাজী দৌলত হোসেন (৭০) রাত আনুমানিক আড়াইটার দিকে তাহাজ্জুদ নামাজের উদ্দেশ্যে ঘুম থেকে উঠেন। ঘরের দরজা খুলতেই উঠানে মুখোশ পড়া ৪/৫ জন লোক দেখে দরজা বন্ধ করতে গেলে মুখোশ পড়া লোকগুলো দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করে। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং তার স্ত্রী নার্গিস বেগমের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তার আত্মচিৎকারে ছেলে কাজী রায়হান (৩৫) এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়। পরিবারের অন্য সদস্যরা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। 

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ঘটনাটি ডাকাতি নয়, ওটা একটা চুরির ঘটনা। চোরদের দেখে ফেলায় বাড়ির লোকজনের ওপর তারা হামলা করে। এ বিষয়ে পুলিশ কাজ করছে বলে তিনি জানিয়েছেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি