০১:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রায় ২৫ লাখ টাকার বালু জব্দ

১০টি বাংলা ড্রেজার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর সংযোগ ধলেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালত অভিযান শুরু করেছে। অভিযানের প্রথম দিনেই ড্রেজার ধ্বংসসহ আনুমানিক ২৪ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের বালু জব্দ করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার।

উপজেলার গোহালিয়াবাড়ী ও দশকিয়া ইউনিয়নের ধলেশ্বরী নদীর বেলটিয়াসহ কয়েকটি এলাকায় সোমবার দুপুর থেকে রাত আটটা পর্যন্ত উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ১০টি অবৈধ বাংলা ড্রেজার পুড়িয়ে দিয়েছে। এসময় একটি ভেকু বিকল করাসহ ড্রেজারের বিপুল পরিমান পাইপ ভেঙ্গে ফেলা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার জানান, প্রায় ১০টি ড্রেজার জনসাধারনের সামনে পুড়িয়ে ধ্বংস ও বিপুল পরিমাণ পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে। সেই সাথে ওই এলাকায় অবৈধ ভাবে উত্তোলন করে রাখা ৮ লাখ ৩৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২৪ লাখ ৭৫ হাজার টাকা।

উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, তার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত উলে­খিত এলাকায় অভিযান চালায়।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি