০১:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ছিনতাইকারীর কবলে ব্যাংক কর্মকর্তা সর্বস্ব লুট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে জাহাঙ্গীর আলম নামে এক ব্যাংক কর্মকর্তাকে মারপিট করে তার সর্বস্ব লুটে নিয়েছে ছিনতাইকারীরা। তাদের মারপিটে গুরুতর আহত ওই কর্মকর্তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। 

জাহাঙ্গীর আলম প্রাইম ব্যাংক মির্জাপুর শাখার সিনিয়র অফিসার পদে কর্মরত। সে রাজশাহী জেলার বাঘমারা উপজেলার ঝিকড়া গ্রামের মৃত আইনউদ্দিনের ছেলে।  

জানা গেছে, বৃহস্পতিবার অফিস শেষে ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম সন্ধা সাড়ে সাতটার দিকে বাড়ির উদ্দেশ্যে মির্জাপুর বাইপাস স্টেশনে যান। এসময় একটি মাইক্রোবাসের চালক সিরাজগঞ্জে যাবে বলে স্টেশন যাত্রী ডাকতে থাকে। জাহাঙ্গীর আলমসহ অন্য আরও তিনজন যাত্রী হয়ে মাইক্রোবাসে উঠে। মাইক্রোবাস ছাড়ার দুই মিনিট পড়েই মাইক্রোতে থাকা অন্য যাত্রীরা নিজেদের ছিনতাইকারী দাবি করে জাহাঙ্গীর আলমের চোখ-মুখ, হাত-পা বেঁধে ফেলে। এ সময় ছিনতাইকারীরা মারপিট করে তার সঙ্গে থাকা নগদ ১৪শ টাকা ও ব্যাংক কার্ড নিয়ে নেয়। পরে ব্যাংক কার্ডের পাসওয়ার্ড নিয়ে কার্ডে থাকা ৫০ হাজার টাকা তোলে নেয় ছিনতাইকারীরা। পরে উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ড এলাকায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় স্থানীয়রা রাত সাড়ে নয়টার দিকে ব্যাংক কর্মকর্তারা উদ্ধার করে কুমুদিনী হাপসাতালে ভর্তি করে। 

এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার এসআই খাইরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি