০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ, গ্রেফতার ২

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ এপ্রিল ২০১৮ | | ১০৩
None
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে মির্জাপুর থানার এসআই মো. মিজান সখিপুর ও মির্জাপুর থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো পার্শ্ববর্তী সখিপুর উপজেলার ঢাকিপাড়া চাকদহ বেরিবাড়ি গ্রামের অমৃত মন্ডলের ছেলে গকুল সরকার (২৫) ও তার চাচাতো ভাই বিপুল সরকার (২৩)।

জানা গেছে, গকুল সরকার এক বছর আগে সিঙ্গাপুর থেকে ফেসবুকের মাধ্যমে মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের জনৈক এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সম্প্রতি গকুল দেশে ফিরে আসে। গত শনিবার (৭এপ্রিল) ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসে। সেখান থেকে সিএনজি চালিত অটোরিক্্রাযোগে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকার সৈয়দপুর এলাকায় তার চাচাতো ভাই বিপুল সরকারের ভাড়া বাসায় নিয়ে যায়। বিয়ের প্রলোভনে সেখানে তাকে ধর্ষণ করে। পরে কোর্ট ম্যারেজ করার কথা বলে দুপুরে গকুল ও বিপুল তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে বসিয়ে গলার চেইন ও হাতের আংটি নিয়ে চম্পট দেয়। রাত এগারোটার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় কিশোরী মির্জাপুরে এসে পরিবারের সদস্যদের জানায়। পরে বৃহস্পতিবার বিকেলে মেয়েটি মির্জাপুর থানায় ধর্ষণের অভিযোগ দেয়ার পর পুলিশ সখিপুর ও মির্জাপুর থেকে তাদের গ্রেফতার করে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজান বলেন, ধর্ষণের অভেযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি