১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাজার কমিটি উপদেষ্টার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮ | | ২০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সন্তোষ পীর শাহ্ জামান বাজার কমিটির উপদেষ্টা হেলাল খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার(২ এপ্রিল) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বাজার কমিটির উদ্যোগে সন্তোষ বাজারের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, সন্তোষ বাজার কমিটির সভাপতি প্রদীপ কুমার, সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ, উপদেষ্টা আফজাল হোসেন, বাদশা মিয়া, আব্দুর রাজ্জাক, আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শাহীন খান, ছাত্রদল নেতা আজিম উদ্দিন বিপ্লব প্রমুখ।

মানববন্ধনে বাজার কমিটির কর্মকর্তা ও সদস্যসহ ওই বাজারের বিভিন্ন দোকানের মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ওই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। এছাড়া অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে, বাজারের সকল দোকানপাট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়া হবে বলে ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, পূর্ব শত্রæতার জেরে রোববার প্রতিপক্ষের কতিপয় সন্ত্রাসী হেলাল খানের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় আহত হেলাল খানের ভাতিজা তুহিন খান বাদি হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান জানান, হেলাল খানের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। দ্রæতই এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি