১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে ১৯ হাজার ৪২৩ ভোট বেশি পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন কল্পনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সংরক্ষিত মহিলা আসনে ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ কল্পনা বেগম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এবারও তিনি হাঁস মার্কা প্রতীক পেয়ে নির্বাচনে অংশ নেন। কল্পনা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি তাহ্মিনা আক্তার লিপি কলসী প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৯৯৭ ভোট। অর্থাৎ, ১৯ হাজার ৪২৩ ভোট বেশি পেয়েছেন কল্পনা।

এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫৮৮ জন। এরমধ্য পুরুষ ৭৯ হাজার ৯০২ জন এবং নারী ৮২ হাজার ৬৮৬ জন। এখানে মোট ভোট পড়েছে ৫৪ দশমিক ৯৮ শতাংশ। 

২০০৬ সালে পার্শ্ববর্তী মধুপুর উপজেলা ভেঙে সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত হয় ধনবাড়ী উপজেলা। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যানে ৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ভাইস চেয়ারম্যানে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াদুল তালুকদার সবুজ ও পুরুষ ভাইস চেয়ারম্যান হয়েছেন আবু তালেব মুকুল।

কল্পনা বেগম বলেন, ‘জনগণ আমাকে ভালোবেসে যে সম্মান দিয়েছে, এই সম্মান আমি রক্ষা করবো। সবার সহযোগিতায় উন্নয়ন কাজে অংশ নিব। বিশেষ করে গ্রামীণ নারীদের উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। তাদেরকে এগিয়ে নেওয়ায় পরিকল্পনা। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে ধনবাদ জানাই।’ 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি