০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কোটা পদ্ধতির সংস্কারের দাবীতে ঝাড়ু কর্মসূচি

মাভাবিপ্রবি সংবাদদাতা | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৫ মার্চ ২০১৮ | | ৭২
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে কোটা পদ্ধতি সংস্কারের ৫ দফা দাবীতে গলায় সনদ ঝুলিয়ে ঝাড়– দেওয়া কর্মসূচি পালন করেছে সাধারন শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০ টায় বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে একটি মিছিল বের করে বিশ^বিদ্যালয়ের প্রথম ফটক, দ্বিতীয় ফটক ও বিভিন্ন স্থানে গলায় সনদ ঝুলিয়ে ঝাড়– হাতে ঝাড়– দেওয়া কর্মসূচি পালন করে। ঝাড়– দেওয়া শেষে তারা শহীদ মিনারের সামনে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করে।

বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই, ¯েøাগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়। কোটা ব্যবস্থার সংস্কার করে ৫৬% থেকে ১০% এ নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ দেয়া, চাকরি পরীক্ষায় কোটা পদ্ধতি একাধিকবার ব্যবহার না করা, কোটায় বিশেষ ধরনের কোন পরীক্ষা না পাওয়া এবং চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্কস ও বয়সসীমা নির্ধারন করা এই ৫ দাবীতে কর্মসূচি পালন করে সাধারন শিক্ষার্থীরা। এছাড়া মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে নাতি-নাতনী কোটা প্রত্যাহারের দাবি জানান তারা।

এসময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাসেল কবির ও আব্দুল বাছেদ, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের মিজানুর রহমান, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের নাজমুল হাসান ও আরিফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি