০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে হোম কোয়ারেন্টাইনে ৬ জন

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন ইউনিয়নের ৬ জন বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ার কারণে তাদেরকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামকে সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া প্রতি ইউনিয়নে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান বলেন, করোনাভাইরাস প্রতিরোধে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ বেডের আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। পর্যবেক্ষণে থাকা এরা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিংগাপুর থেকে এসেছেন। পাশাপাশি জনমনে সচেতনা বৃদ্ধির লক্ষে সর্তকতা মূলক প্রচার কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, এ উপজেলায় এখন পর্যন্ত বিদেশ ফেরত ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং নতুন করে মামুদ নগর ইউনিয়নে আরেক জন বিদেশ ফেরত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে প্রশাসন নিয়ে আমরা খুব শিঘ্রই সেখানে যাব। উপজেলার ধুবরিয়া ইউনিয়নে তিন জন, সহবতপুর, গয়হাটা, দপ্তিয়র ইউনিয়নে এক জন করে বিদেশ ফেরতদের সনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

তারা যাতে নিয়মের বাইরে না চলাচল করে সে জন্য তাদের উপর কড়া নজরদাড়িতে রাখা হচ্ছে সেই সাথে যদি কেউ নিয়ম না মেনে চলাচল করে তাদের জন্য আইনি ব্যবস্থাসহ জরিমানার জন্য বিশেষ সতর্ক করা হচ্ছে। 

স্বাস্থ্যকর্মীরা মাস্ক ও প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করে এসব ব্যক্তির নিয়মিত দেখা শোনা করছেন বলে তিনি জানান। এ ছাড়া হাছি কাশি নিয়ে কোন রোগী এখানে আসেনি বলেও জানান স্বাস্থ্য কমপ্লেক্সের ওই কর্মকর্তা।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি