০২:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র - কৃষিমন্ত্রী

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৭ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্র রাষ্ট্রের অন্য তিনস্তম্ভের ভুলভ্রান্তি তুলে ধরে। একটি রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, ভালো দিকে যাচ্ছে কিনা, সঠিক পথে আছে কিনা তা সাংবাদিকগণ অত্যন্ত সুন্দরভাবে সাহসিকতার সাথে তুলে ধরেন। 

তিনি আরও বলেন, পৃথিবীর অনেক দেশে সাংবাদিকদের উপর নানা রকম নির্যাতন-নিষ্পেষণ চলছে।  সাংবাদিকরা যুদ্ধের সময় তথ্য সংগ্রহ করতে গিয়ে অনেক ক্ষেত্রে তাদের জীবন হারাচ্ছেন। শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ এর পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রেসক্লাবের দায়িত্ব দুটি, প্রথম কাজ হচ্ছে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর সংবাদ পরিবেশন নিশ্চিত করা। দ্বিতীয় কাজ হচ্ছে সাংবাদিকদের নিজের পরিবার রয়েছে, তাদের জীবনজীবিকা ও স্বার্থগুলো তুলে ধরাও প্রেস ক্লাবের দায়িত্ব।

সরকারের ইচ্ছা ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না’ ব্যারিস্টার মওদুদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় কৃষিমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে সরকার মুক্তি দিতে পারে না। সরকারের কিছু করার নেই।  খালেদা জিয়া রাজনীতি করে জেলে যান নি। দুর্নীতির মামলায় বাংলাদেশের আইন অনুযায়ী তাকে জেল দেওয়া হয়েছে। তার মুক্তি কেবল বিচার বিভাগের মাধ্যমে আইন অনুযায়ী হতে পারে।

টাঙ্গাইল প্রেস ক্লাবের  সভাপতি জাফর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ আসনের সাংসদ এডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন,টাঙ্গাইল-২ আসনের সাংসদ তানভীর হাসান ছোটমনির, জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি