১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফিডের দাম কমানো ও মুরগির ন্যায্য মূল্যের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

ফিডের দাম কমানো ও মুরগির ন্যায্য মূল্যের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের পোল্ট্রি খামারিরা।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে পোল্ট্রি খামারিরা ঘন্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধন শেষে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোপালপুর উপজেলার আলী ফিড এর মালিক হায়দার আলী বলেন, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পোল্ট্রি ফিডে ব্যবহৃত কাচামালের মূল্যবৃদ্বির আশংকায় চিন্তিত হয়ে পরেছে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা। এর ফলে পোল্ট্রি ফিডের দাম আরেক দফা বাড়বে যা তাদেরকে পুজির সংকটে ফেলবে। তাই পোল্ট্রি খামারিদের সুরক্ষায় পোল্ট্রিখাতের উপর আরোপিত সকল কর ও শুল্ক বাতিলের দাবি জানিয়েছেন তারা।

তিনি আরো বলেন, জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর থেকেই সংবাদপত্র ও টিভিতে পোল্ট্রি খাদ্যের দাম কমবে বলে খবর প্রচারিত হয় এতে খামারিদের মাঝে নতুন করে আশা জাগে। কারন বিগত কয়েক বছর থেকে তারা এ দাবিই জানিয়ে আসছিলেন। কিন্তু খামারিদের মাঝে হতাশা নেমে আসে যখন তারা দেখেন যে বাজেটে পোল্ট্রি ফিডের দাম বারিয়ে দেবে।

খামারিরা আরো বলেন, অর্থ বিল ২০১৯ এর ৭১ নম্বর অনুচ্ছেদে ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ৩১ এর সংশোধন করে সকল আমদানির উপর ৫ শতাংশ হারে আগাম কর ধায্য করা হয়েছে। সেই সাথে কাচামাল সংগ্রহের উপর উৎস আয়কর কর্তনের বিধান পুণঃসংযোজন করা হয়েছে। যার কারনে পোল্ট্রি ফিডের উৎপাদন খরচ ৮ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে দাবি করেছে হাঁস-মুরগির খাবার প্রস্তুতকারকদের সংগঠন ফিড ইন্ডাষ্ট্রিজ অ্যাসোসিয়েশন (ফিআব)। গত ১৯ জুন ঢাকায় অনুষ্টিত ফিআব ও ব্রিডার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার ঘারো বাজার এর মামনি পোল্ট্রি ফার্মের মালিক হারুন অর রশিদ, মো. হুমায়ন কবির নীরবসহ প্রিন্ট ইলেকট্রনি´ মিডিয়ার সংবাদিক বৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি