১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে কে. এম. তারিকুল ইসলাম

সমাজ উন্নয়নে নারী-পুরুষ উভয়েরই শিক্ষা গ্রহণ অবশ্যম্ভাবী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কে. এম. তারিকুল ইসলাম বলেছেন, সমাজ উন্নয়নে নারী ও পুরুষ উভয়েরই শিক্ষা গ্রহণ অবশ্যম্ভাবী। নারী শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক কাজ করছেন। আর সেই শিক্ষাকে জোড়দাড় করার লক্ষে বর্তমানে নারীদের শিক্ষার জন্য উচ্চ-মাধ্যমিক পর্যায় পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করা সহ নানা ধরণের বৃত্তি ও উপবৃত্তির ব্যবস্থা করেছে সরকার।

মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের  নিজ উদ্যোগ, পরিকল্পনা ও বাস্তবায়নে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (বিডিএলজি) শরিফ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আলোচনাসভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করেন আগত অতিথিবৃন্দ। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন কমিশনার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি