০১:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১৬ টির মধ্যে  ১৫টিতে উপজেলার শ্রেষ্ঠ এমদাদ হামিদা ডিগ্রী কলেজ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯-এ ১৬টির মধ্যে ১৫টি ইভেন্টে বিজয়ীসহ বাসাইল উপজেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ।

বৃহস্পতিবার (১ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় বাসাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদেও মাঝে পুরস্কার ও স্মারক প্রদান করা হয়।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ বাবুল হাসান, জাইকা প্রতিনিধি রফিকুল ইসলাম, বাসাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবুল কাশেম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আল আমিন প্রমূখ।
 
কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মোঃ হাবিবুর রহমান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন অত্র কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ আসিফ মন্জুর গালিব , শ্রেষ্ঠ রোভার শিক্ষক হয়েছেন কলেজের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন এবং শ্রেষ্ঠ রোভার স্কাউট মোঃ বিল্লাল হোসেন।

এছাডাও  কেরাতে, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নজরুল সঙ্গীত, জারিগানসহ মোট ১৬ টি ইভেন্টের মধ্যে ১৫ টি ইভেন্টে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ বিজয়ী হয়েছে। একটি ইভেন্টে বিজয়ী হয়েছে সরকারী জোবেদা রুবিয়া মহিলা কলেজ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি