১১:২৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রিমিয়ারলীগের ব্যাটমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

গোপালপুর সংবাদদাতা | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ জানুয়ারী ২০১৮ | | ৭৩
, টাঙ্গাইল :

‘মাদককে না বল’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে যুব সমাজকে লেখা-পড়ার পাশাপাশি খেলাধূলার মাধ্যমে সুন্দর জীবন গড়ার প্রত্যয় নিয়ে টাঙ্গাইলের গোপালপুরে ব্যাটমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার সন্ধ্যা রাতে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের খরুরিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খরুরিয়া প্রিমিয়ারলীগের উদ্যোগে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় সরকার স্টার ক্লাব বনাম খরুরিয়া স্টার ক্লাবের খেলোয়ারগণ অংশগ্রহন করেন।

নিজস্ব অর্থায়ানে এই ব্যতিক্রমী ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করেন জাতীয়তাবাদী তরুণ প্রজন্মদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের টাঙ্গাইল জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম খান (তারেক)।

নগদাশিমলা ইউনিয়ন বি.এন.পি’র ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ জালাল সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ লতিফ মন্ডল, ওয়ার্ড বি.এন.পি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় ছাত্রদল নেতা ফিরোজ মিয়া, নয়ন সরকার, আরিফ হোসেন, জিয়াউর রহমান, সুমন, সজীব, শান্ত খান, অনিক ও হাদিরা ইউনিয়ন ছাত্রদল নেতা তারিফ মন্ডল প্রমূখ।

খেলায় খরুরিয়া স্টার ক্লাব সরকার স্টার ক্লাবকে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নেন। পরে প্রধান অতিথি উভয় দলকে খেলার ট্রফি পুরস্কার প্রদান করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি