১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীর বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী আর নেই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ মে ২০১৬ | | ১৭৭
বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী ওরফে হাসেম আলী মিয়া (৯০)। -টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী ওরফে হাসেম আলী মিয়া (৯০) আর নেই।

রোববার ভোরে তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিক কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি........রাজিউন)।

মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে, নাতি-নাতনিসহ সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

বাদ যোহর পাইকড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাযা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পাইকড়া মধ্যপাড়া সম্মিলিত গোরস্থানে দাফন করা হয়।

এ সময় কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শঙ্কর কুমার বিশ্বাস, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মিজানুর রহমান মজনু, ডেপুটি কমান্ডার মীর মিজানুর রহমান, পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, পাইকড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হোসেন খান, উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি