১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আশা ছাত্রীনিবাসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ জানুয়ারী ২০১৮ | | ২৫৪৪
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা অপ্রতুল হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ শতাংশ ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বাইরে মেসে বা ছাত্রীনিবাসে অবস্থান করে। বিশ্ববিদ্যালয়ের ৫ম গেট সংলগ্ন ৫ তলা বিশিষ্ট দুলালের আশা ছাত্রীনিবাসে প্রায় ১০০ জন ছাত্রী অবস্থান করে।

মঙ্গলবার দুপুরে আশা ছাত্রীনিবাসের বিরুদ্ধে ২৫ জন ছাত্রী স্বাক্ষরিত একটি অভিযোগপত্র প্রক্টর অফিসে জমা দেওয়া হয়।

জামানত বাবদ নেয়া টাকা ও আসবাবপত্র বাবদ টাকা নেয়ার আসবাবপত্র ফেরত না দেয়া, নতুন ছাত্রী আসলে অতিরিক্ত ভাড়া নেয়ার আসায় পুরাতনদের নোটিশ দিয়ে বের করে দেয়া, শর্ত অনুযায়ী গুনগতমানের খাবার পরিবেশন না করা, খাবার না খেলেও খাবারের টাকা দেয়া, দুর-দুরান্ত থেকে বাবা-মা দেখা করতে আসলে তাদের সাথে অমানবিক আচরন করা, পড়া-লেখার জন্য বান্ধবীরা দেখা করতে আসলে রুম পর্যন্ত যেতে না দেয়া, একবার ছাত্রীনিবাসে উঠলে সেখান থেকে অন্য কোথাও না যাওয়ার সুযোগ, ছাত্রীদের সাথে খারাপ ভাষায় কথা বলার অভিযোগ আনা হয় এতে।

এ বিষয়ে ছাত্রীনিবাস মালিক দুলাল বলেন, আমার উপর আনিত সকল অভিযোগ মিথ্যা। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ছুটির প্রতিদিন বাবদ খাবারের ৬০ টাকা ফেরত দেই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমি অভিযোগপত্রটি হাতে পেয়েছি। মালিকপক্ষ ও ছাত্রীদের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি