০২:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিশু বলাৎকারের অভিযোগে থানায় মামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২১ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ৭বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে কালিহাতী থানায় মামলা করা হয়েছে। 

রোববার (২০ অক্টোবর) রাতে শিশুটির বাবা বাদি হয়ে ১জনকে আসামি করে মামলা করা হয়েছে।

অভিযুক্ত ওই ব্যাক্তি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে নাজিমুদ্দিন (৪০)। 

জানা যায়,শনিবার (১৯অক্টোবর) দুপুরে ওই শিশুটি যদুরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে গোছল করতে যায়। সেখানে শিশুটি একা থাকায় নাজিমুদ্দিন জোরপূর্বক তার হাত-পা বেধে বলাৎকার করে। 

পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে নাজিমুদ্দিন পালিয়ে যায়। পরে তারা শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা লুৎফর রহমান বলেন, শিশু বলাৎকারের বিষয়ে শিশুটির বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি