১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের বাবা নিহত, মা আহত

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০১৬ | | ১১২৮
, টাঙ্গাইল :

মধুপুর প্রেসক্লাবের কার্যকারী সদস্য, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের আহ্বায়ক দৈনিক ইত্তেফাকের উত্তর টাঙ্গাইল সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীনের বাবা হাতেম আলী (৯৪) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এবং মা মাজেদা বেগম (৭৫) গুরুতর আহত হয়েছেন।

সাংবাদিক জয়নাল আবেদীন জানান, বুধবার আত্মীয় বাড়ি রংপুর থেকে টাঙ্গাইলের গোপালপুরে নিজ বাড়িতে ফেরার পথে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক মর্মান্তি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই বাবা হাতেম আলী মারা যান। এসময় তার মা গুরুত্বর আহত হন। তাদের বহনকারী বাসের সাথে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাতেম আলীকে বুধবার বাদ মাগরিব জানাজা শেষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চাতুটিয়া গ্রামে নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাংবাদিক জয়নাল আবেদীনের বাবার মৃত্যুতে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম, ধনবাড়ী প্রেসক্লাব, গোপালপুর প্রেসক্লাব, ঘাটাইল প্রেস ক্লাব, ভূঞাপুর প্রেসক্লাব, কালিহাতী প্রেসক্লাব, ভূঞাপুর রিপোর্টারস ইউনিটি, দৈনিক আজকের দেশবাসী, টাঙ্গাইল২৪.কম, বংশাই টেলিভিশন, খবরবাংলা২৪.কম, গোপালপুরবার্তা২৪.কম, মানবাধিকার বাস্তাবায়ন সংস্থা ধনবাড়ী শাখা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি