০২:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ড. মো. আব্দুর রাজ্জাক

দুর্নীতির দায়ে খালেদা জিয়ার সাজা হলে নির্বাচনে অযোগ্য হবেন

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭ | | ১৪২
, টাঙ্গাইল :

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দুর্নীতির দায়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হলে আগামি নির্বাচনে অযোগ্য হবেন। হরতাল, নাশকতা ও মানুষ পুড়িয়ে রেহাই পাবেন না।

শুক্রবার বিকালে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে উল্লেখ করে তিনি আরো বলেন, তত্ত¡াবধায়ক সরকার বা সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আন্দোলনের নামে হরতালের ডাক দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না।

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত ওই কর্মসূচির উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. ছানোয়ার হোসেন এমপি, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা বেগম এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহমেদ ও শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি