১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেনকে নিয়ে অপপ্রচার করায় সংবাদ সম্মেলন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে উপজেলার দাইন্যা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, একটি স্বার্থন্বেসী ও কুচক্রী মহল তাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে পোস্টার ছাপিয়ে অপপ্রচার করা হচ্ছে। তিনি এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

তিনি বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে তাকে জড়িয়ে ও তার লোকজনের বিরুদ্ধে নৌকার কর্মী ও সংখ্যালুঘুদের মারপিটের অভিযোগ তুলেছেন একটি মহল। যা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২১ শে আগস্ট গ্রেনেট হামলার আসামি ছালাম পিন্টুর ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকুর অনুসারী এ অপপ্রচার চালাচ্ছেন বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শাহীন মন্ডল,সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিতেশ চৌধুরী, মাসুদ পারভেজসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি