১২:৪৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিকদের ওপর হামলার

মূলহোতাসহ ২জুয়াড়ু গ্রেফতার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর হামলার মূলহোতা ফজল মন্ডলকে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেফতার করে ভূঞাপুর থানা পুলিশের একটি দল। গ্রেফতার ফজল মন্ডল উপজেলার রাউৎবাড়ি গ্রামের কাশেম মন্ডলের ছেলে। 

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, সাংবাদিকদের ওপর হামলার মূলহোতা জুয়াড়ি ফজল মন্ডলকে গাজীপুরের কোনাবাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। যেহেতু সে শ্রমিক নেতা তাই ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে ছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে ঢাকার কোনাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। 

তিনি আরো জানান, বৃহস্পতিবার সাতদিনের রিমান্ড চেয়ে গ্রেফতার ফজল মন্ডলকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। 

এদিকে টাঙ্গাইলের সদর উপজেলার বাসাখানপুর এলাকা থেকে নিরুতপ্পল সাহার ছেলে হামলাকারী জুয়াড়ু অমিত সাহাকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

এর আগে গত ২ জানুয়ারি উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় হামলার শিকার হয় চার সাংবাদিকসহ ৬জন। এঘটনার পর থেকেই সাংবাদিকরা ও এলাকাবাসী বিভিন্ন কর্মসূচী পালন করে মূলহোতাদের গ্রেফতারের দাবীতে। এছাড়াও ঢাকাসহ বিভিন্ন জেলা ও প্রবাসের সাংবাদিকরা বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে। 

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাঁশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারর্সন আশিকুর রহমান, বার্তাটোয়েন্টিফোর.কম ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়। 

এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়। 

এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়ু প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি