০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানী মামলা (ভিডিওসহ)

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭ | | ১০০
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালিন বক্তব্য দেওয়ায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে টাঙ্গাইলে রাষ্ট্রদ্রোহ ও মানহানী মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সদর আমলী আদালতের বিচারক আব্দুল­াহ আল মাসুমের আদালতে এ মামলা দায়ের করা হয়।

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক আব্দুল­াহ আল মাসুম অভিযোগ আমলে নিয়ে টাঙ্গাইল সদর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেছেন।

রাষ্ট্রদ্রোহ ও মানহানী মামলার বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী ইলিয়াস হোসেন মনি জানান, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গত ১ ডিসেম্বর ইউটিউবসহ কয়েক অনলাইন পোর্টালে বাংলাদেশ নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব নেই এবং বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র নয় ভারতের কলোনী বলে মন্তব্য করে তা গণমাধ্যমে প্রচার ও প্রকাশ করেছেন। যার দ্বারা দেশ ও প্রতিবেশি দেশের মধ্যে সম্পর্ক বিনষ্টের চেষ্টা চালিয়েছেন।

এছাড়াও তিনি এ প্রচার প্রচারনায় সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য ও বৃটিশ আইনসভার প্রভাবশালী সদস্য টিউলিপ সিদ্দিকী সম্পর্কে মিথ্যা ও মানহানীকর উক্তি প্রচার করেন। এতে করে তাদের সামাজিক সম্মান ক্ষুন্ন হয়েছে। যার ক্ষতির পরিমান দুই হাজার কোটি টাকার সমান।

দলীয় প্রধানের বিরুদ্ধে ও সরকার সম্পর্কে ষড়যন্ত্র চালানো এবং প্রচার প্রচারনার অভিযোগে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এসময় আদালতের বিচারক আব্দুল­াহ আল মাসুম অভিযোগ গ্রহন ও মামলাটি আমলে নিয়ে টাঙ্গাইল সদর মডেল থানাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেছেন বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি