১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তিতাস গ্যাস সরবরাহ বন্ধ, চরম ভোগান্তি (ভিডিওসহ)

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭ | | ১৭৫৩
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন প্রকল্প এলাকায় তিতাস গ্যাসের ভাল্বপিট জরুরী ভিত্তিতে অপসারণ ও স্থানান্তর কাজের জন্য টাঙ্গাইল ও গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহের বিজ্ঞপ্তিটি অধিক প্রচার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এ অঞ্চলের সাধারণ মানুষ।

আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত টাঙ্গাইল শহর, মির্জাপুর, করটিয়া, এলেঙ্গা ও কালিয়াকৈর এলাকায় তিতাস গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা তিতাস গ্যাস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। কিন্তু ভোর ৫টা থেকেই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তিতাস গ্যাসের গ্রাহকদের।

জানা যায়, যারা গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি জানতে পেরেছিল তারাও ভোর থেকেই রান্নার কাজের জন্য গ্যাস চুলা জ্বালানোর পরই দেখতে পায় গ্যাস বন্ধ রয়েছে। অন্যদিকে যারা গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি জানে না তারা চরম ভোগান্তিতে পড়েছে।

তিতাস গ্যাস এর বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কালিয়াকৈর, মির্জাপুর ক্যাডেট কলেজ, কুমুদিনী হাসপাতাল, করটিয়া, টাঙ্গাইল শহর, এলেঙ্গা এলাকায় সাসেক সড়ক সংযোগ প্রকল্প ঃ জয়দেবপুর চন্দ্রা - টাঙ্গাইল এলেঙ্গা সড়ক (এন-৪) লেনে উন্নীতকরণ’ প্রকল্পের আওতায় তিতাস গ্যাস টি এন্ড ডি কোং লিঃ এর ২০", ১০", ৮" ভাল্ব স্থানান্তরসহ ০৩টি (তিন) গ্যাস ভাল্বপিট জরুরী ভিত্তিতে অপসারণ/স্থানান্তর কাজের জন্য সকল শ্রেনীর গ্রাহক আঙ্গিনায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি