১২:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইট ভাটা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭ | | ৫৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে চলমান একটি ইটভাটা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলনরে আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় বাসিন্দা আবুল মোতালেব তালুকদার।

তিনি বলেন, মেসার্স ভাই ভাই ব্রিকস নামে নতুন একটি ইট ভাটা তৈরি হচ্ছে। এতে এলাকায় পরিবেশ দূষণসহ বিভিন্ন সমস্যা হবে বলে আমরা আশঙ্কা করছি। এ প্রেক্ষিতে আমরা এলাকার পরিবেশ রক্ষার্থে পরিবেশ অধিদপ্তরে ইট ভাটার কার্যক্রম বন্ধ করার জন্য আবেদন করি। আমাদের আবেদনের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর পরিদর্শন করে এবং ওই ইট ভাটাটি বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু তারা নির্দেশ অমান্য করে ইট ভাটা স্থাপনের কার্যক্রম করছেন।

তিনি আরো বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের আসার একটি মাত্র ইউনিয়ন পরিষদের ছোট রাস্তা। এই রাস্তা দিয়ে ইট ভাটার গাড়ি যাতায়াত করলে স্কুলগামী শিক্ষার্থীদের জীবনের ঝুকি থাকে এবং তারা বিভিন্ন রোগে আক্রান্ত হবে। ওই ইট ভাটার আশপাশের প্রায় ৫০টি বসবাসের জন্য বাড়ি রয়েছে। এতে করে ওই ৫০টি বাড়ির বাসিন্দারা জনস্বাস্থ্যের এবং জনজীবনের বিরোপ প্রতিক্রীয়া সৃষ্টি হবে।

এছাড়া ফসলি জমি-জমা, ফলজ বৃক্ষ ও পশু পাখি ইত্যাদি ব্যাপক ক্ষতি হবে বলেও আমরা আশংকা করছি। অভিলম্বে আমরা ওই চলমান ইট ভাটাটি বন্ধের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

সংবাদ সম্মেলন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান বালা অভিযোগ করে বলেন, ইটভাটা তৈরি করার আগে তারা আমার কাছে কোন আবেদন করেনি। কিন্তু তারা আমার স্বাক্ষর ও প্যাড নকল করে ছাড়পত্র তৈরি করেছে বলেও জানতে পেরেছি। যা আইনত অপরাধ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি