১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালবৈশাখি’র তান্ডবে ব্যাপক ক্ষতি

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ মে ২০১৬ | | ৭৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার উপর দিয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ৩০ মিনিট ব্যাপি এক কালবৈশাখি ঝড় বয়ে গেছে।

কালবৈশাখির ঝড়ে প্রাণহানীর কোন ঘটনা না ঘটলেও লন্ডভন্ড হয়ে গেছে হয়ে গেছে উপজেলার বিভিন্ন জনপদ। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছেন উপজেলা প্রশাসন।

বুধবার বিকেলে বয়ে যাওয়া ৩০ মিনিট ব্যাপি কালবৈশাখি ঝড়ে হাজার হাজার গাছপালা উপরে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে শতশত কাচা ও আধাপাকা ঘরবাড়ি। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সঞ্চালন লাইন।

এসময় ভূঞাপুর-ঢাকা সড়কে ঘাটান্দী নামক স্থানে বিশাল আকৃতির দু’টি আলভেজিয়া গাছ উপরে পড়লে ভূঞাপুরের সাথে ঢাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়াও ঝড়ে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনসহ বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইনে গাছ পড়ে তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আবদুল হালিম জানান, ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর আসছে। ঘাটান্দী নামক স্থানে বিশাল আকৃতির দু’টি আলভেজিয়া গাছ উপরে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আমরা কাজ করে যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি