১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জয়নাল সভাপতি, নূরুজ্জামান সম্পাদক

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬ | | ৪০৪১
, টাঙ্গাইল :

‘সুস্থধারার গ্রামীণ সাংবাদিকতা চাই, অপসাংবাদিকতা বন্ধ হোক’ এ শ্লোগানকে সামনে রেখে উত্তর টাঙ্গাইলের ছয় উপজেলার সাংবাদিকদের সমন্বয়ে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

রোববার টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ফোরামের আহŸায়ক অধ্যাপক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসূমুর রহমান, গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জলিল।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাকের গোপালপুর সংবাদদাতা প্রবীণ সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীনকে সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ঘাটাইল সংবাদদাতা নূরুজ্জামান মিঞাকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি ধনবাড়ি প্রেসক্লাবের সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ধনবাড়ি প্রেসক্লাবের সম্পাদক আনসার আলী, দৈনিক সকালের খবর পত্রিকার গোপালপুর প্রতিনিধি কে এম মিঠু, দৈনিক প্রতিদিনের সংবাদের কালিহাতী প্রতিনিধি মো. কামরুল হাসান, দৈনিক সংগ্রামের ভূঞাপুর প্রতিনিধি মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক দৈনিক ইত্তেফাকের ভূঞাপুর সংবাদদাতা অভিজিৎ ঘোষ, দৈনিক যুগান্তরের মধুপুর প্রতিনিধি এস এম শহীদ, দৈনিক সংবাদের কালিহাতি প্রতিনিধি দাস পবিত্র, দৈনিক খবরপত্র গোপালপুর প্রতিনিধি সেলিম হোসেন, দৈনিক ভোরের পাতার ধনবাড়ি প্রতিনিধি আব্দুল্লাহ আবু এহসান, ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল, অর্থ-সম্পাদক দৈনিক খবরপত্রের কালিহাতি প্রতিনিধি মোল্লা মুশফিকুর মিল্টন, সাংগঠনিক সম্পাদক (১) গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক- (২), দৈনিক আমাদের সময় এর কালিহাতি উপজেলা প্রতিনিধি কাজল আর্য, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক- দৈনিক সকালের খবরের মধুপুর প্রতিনিধি আমিনুল হক, দপ্তর সম্পাদক- দৈনিক প্রতিদিনের সংবাদের ঘাটাইল প্রতিনিধি বিষ্ণুৃ প্রিয় দীপ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে- দৈনিক আমাদের সময় প্রতিনিধি ও ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম কিসলু, সমাজ কল্যাণ- দৈনিক খবরপত্রের ভূঞাপুর প্রতিনিধি ও ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- দৈনিক সংবাদের মুধুপুর প্রতিনিধি হাবিবুর রহমান, আইসিটি সম্পাদক পদে - দৈনিক সংবাদের ঘাটাইল প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সকালের খবরের ঘাটাইল সংবাদদাতা মোঃ মাসুম মিয়া।
এছাড়া নির্বাহী সদস্যরা হলেন- দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা ও কালিহাতী প্রেসক্লাবের আহŸায়ক মোঃ হেলাল উদ্দিন হীরা, দৈনিক নয়া দিগন্তের গোপালপুর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি