০২:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দুর্বৃত্তদের আগুনে পুড়লো বিদ্যালয়ের শ্রেণিকক্ষ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ অক্টোবর ২০১৭ | | ১০০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১২১নং বাঁশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই।

রোববার ভোর রাতে এই ঘটনাটি ঘটে।

বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আগুন দেয়ার ঘটনায় শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ভয়ে বিদ্যালয়ে আসেনি বেশিরভাগ শিক্ষার্থী। এদিকে শ্রেণি কক্ষে আগুন দেয়ার ঘটনায় এলাকায় চলছে নিন্দার ঝড়।

বাঁশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. জায়েদা খাতুন জানান, এটি একটি নিন্দনীয় ঘটনা। এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হাছেন আলী জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই বাঁশী গ্রামের কতিপয় ব্যক্তি বিদ্যালয়ের জায়গা নিজেদের দাবি করে বিভিন্ন সময় বিদ্যালয়ের সম্পদের ক্ষতি করে আসছে।

বিদ্যালয়ের সভাপতি যুবলীগ নেতা আব্দুল জলিল বলেন, গ্রামের একটি পক্ষ বিদ্যালয়ের জায়গা জোরপূর্বক দখল করে রাখতে চেয়েছিল। কিন্তু ওই জায়গা নিজেদের দখলে না নিতে পেরে তারা বিদ্যালয়ের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের ধারণা তাদের পক্ষেই এ ধরনের ঘৃণীত কাজ করা সম্ভব।

কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল হক জানান, বিদ্যালয়ের আগুন দেওয়ার ঘটনাটি আমি শুনেছি। এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের কঠিন শাস্তি দাবি করছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি