০২:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিটেকে নতুন প্রিন্সিপালের দায়িত্বে ইঞ্জি. আব্দুল মজিদ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭ | | ১২৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) নতুন প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেছেন ইঞ্জি. আব্দুল মজিদ। তিনি সাবেক প্রিন্সিপাল ইঞ্জি. মো. মহিবুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিটেকের চতুর্থ প্রিন্সিপাল হিসেবে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শিক্ষাজীবনে তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (কলেজ অব টেক্সটাইল টেকনোলজি) থেকে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা শেষ করেন। এরপর তাঁর কর্মজীবনে পথচলা শুরু হয়। তাঁর জন্মস্থান জামালপুর জেলায়।

কর্মজীবনে ইঞ্জি. আব্দুল মজিদ দেশের বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চাকরি করার পর ১৯৯৫ সালে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (পূর্বে ইনস্টিটিউট) চিফ ইনস্ট্রাক্টর হিসেবে যোগদান করেন। পরে ২০০১ সালে টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটে চিফ ইনস্ট্রাক্টর হিসেবে, ২০১৬ সালের প্রথমদিকে দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন।

বিটেকে প্রিন্সিপাল হওয়ার আগে তিনি অত্র প্রতিষ্ঠানে ২০১৬ সালের মাঝামাঝি থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।

নতুন দায়িত্ব পালনে ইঞ্জি. আব্দুল মজিদ ছাত্র-শিক্ষক সকলের সহযোগিতা কামনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি