০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে গন মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭ | | ৯৩
, টাঙ্গাইল :

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর ধর্ষণ, গনহত্যা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতীতে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইমাম ও মোয়াজ্জেম সমিতি, কালিহাতী প্রেসক্লাব, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার আয়োজনে বুধবার সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালিহাতী বাসস্ট্যান্ড চত্তর থেকে গন মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় বাসস্ট্যান্ড চত্তরে এসে শেষ হয়।

গণ মিছিলের পূর্বে কালিহাতী কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হযরত মওলানা মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলমের পরিচালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল­া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামীলীগ নেতা আসলাম সিদ্দিকী ভূট্টো, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, কালিহাতী ইমাম ও মোয়াজ্জেম সমিতির সাধারন সম্পাদক হযরত মওলানা মুহাম্মদ আলী নাগবাড়ী,কদমতলী মাদ্রাসায়ে দারুল উলুম কারিমিয়ার পরিচালক মওলানা রেজাউল করিম, কালিহাতী ইমাম ও মোয়াজ্জেম সমিতির সহ- সভাপতি মওলানা মামুনুল রশিদ রব্বানী।

এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল হাসান, কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সহ-সভাপতি জহুরুল হক বুলবুল, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর, সাংস্কৃতিক সম্পাদক আল কামাল হোসেন রতন, মওলানা ভাষানী স্মৃতি পরিষদ কালিহাতী শাখার সাধারন সম্পাদক ইদ্রিছ আলী, কালিহাতী ফটো জার্নালিষ্ট পরিষদের সভাপতি সাংবাদিক সোহেল রানা, সহ-সভাপতি সাংবাদিক শুভ্র মজুমদার, সাধারন সম্পাদক সাংবাদিক মনির হোসেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি