১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নানা আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৫ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

শুক্রবার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ। 

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ। 

বাংলাদেশ প্রতিদিনের টাঙ্গাইল প্রতিনিধি মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সমকালের টাঙ্গাইল প্রতিনিধি আব্দুর রহিম, টাঙ্গাইল প্রেসক্লাবের দফতর ও পাঠাগার সম্পাদক একুশে টিভির টাঙ্গাইল প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, নিউএইজের টাঙ্গাইল প্রতিনিধি হাবিব খান, বিটিভির টাঙ্গাইল প্রতিনিধি জে সাহা জয়, যমুনা টিভির টাঙ্গাইল প্রতিনিধি শামীম আল মামুন প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জামিলুর রহমান মিরণ ও অন্যান্য অতিথিবৃন্দ কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের দশ দিগন্তের উদ্বোধন করেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি