১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা জয়ী সাংবাদিক জাহাঙ্গীরকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৬ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা জয় করে সুস্থ্য হয়ে কর্মজীবনে ফিরে আসায় টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেনকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। 

শনিবার বেলা বারটার দিকে প্রেসক্লাব কার্যালয়ে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।

এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, সোহেল মোহসীন শিপন ও বর্তমান সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা উপস্থিত ছিলেন।

গত ১১ মে জাহাঙ্গীর হোসেন স্বেচ্ছায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৪ মে তার নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিব ধরা পড়ে। তারপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেন। 

গত ২৩ ও ২৯ মে পরপর দুই বার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিব আসলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাকে সুস্থ ঘোষণা করে। দীর্ঘ ২৫ দিন চিকিৎসা শেষে আজ শনিবার তিনি তার কর্মস্থল প্রেসক্লাব মির্জাপুরে আসলে সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি