০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে শিশুদের নিয়ে কর্মশালা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৯ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইরের মধুপুরে শিশুদের ব্যাপারে প্রচলিত আইন এবং শিশু সুরক্ষায় নাগরিকদের করণীয়  বিষয় নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুন)  সকাল থেকে দুপুর পর্যন্ত মধুপুর থানার হল রুমে জলছত্র এরিয়া প্রোগ্রাম (এপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সহযোগিতায় মধুপুর থানা এ কর্মশালার আয়োজন করে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল “ সিটিজেন ভয়েস অব আ্যকশন ফর চাইল্ড হেল্প ডেস্ক শীর্ষক”  ওই কর্মশালায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (মধুপুর সার্কেল) কামরান হোসেন।

জলছত্র এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার জোবায়েদ হোসেন ও অঞ্জন রুরামের সঞ্চলনায় কর্মশালায় জলছত্র এরিয়া প্রোগ্রাম (এপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র  ম্যানেজার  লোটাস চিসিম, মধুপুর  ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান, জলছত্র এপি’র প্রোগ্রাম অফিসার প্রদীপ কুমার মাঝি মধুপুর কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি ও মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্টুডেন কেবিনেটের সভাপতি আল আমিন বক্তৃতা করেন।

কর্মশালায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাশেদসহ  গণমাধ্যমকর্মি, থানার পুলিশ কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা, শিশু ফোরামের প্রতিনিধি ও অভিভাবকবুন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, শিশু নিরাপত্তা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার জন্য শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়  পারিবারিকভাবে সর্বদা খোঁজ খবর রাখা এবং তত্বাবধান করা অভিভাবকদেরও দায়িত্ব।

এতে অভিভাবকদের বিশেষ পরামর্শ প্রদান করে বলা হয় - সতর্ক থাকতে হবে যাতে কোন শিশু অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে না যায়। প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়, তিন “ম” অর্থাৎ মাদক, মিথ্যা ও মুখস্ত  পরিত্যাগ করতে হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি