১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ক্লাব আবর্তন ৯৯ এর ত্রান বিতরণ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৬ আগস্ট ২০১৭ | | ১৫৯০
, টাঙ্গাইল :

“নিবেদিত প্রাণ, আছে বন্যার্তের পাশে নিয়ে ত্রাণ” শ্লোগানে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৯ ব্যাচের প্রাণের ঠিকানা "ক্লাব আবর্তন ৯৯" এর উদ্যেগে বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরণ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ইছাপাশা ও নেয়ার গাছা গ্রামে প্রায় পাচঁ শতাধিক বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

পরে চৌবাড়িয়ার রশীদ খান বাজারে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনিং অনুষ্ঠিত হয়।

সেখানে প্রায় এক হাজার মহিলা, পুরুষ, শিশু ও বৃদ্ধকে ফ্রি চিকিৎসা প্রদানসহ ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনিং পরিচালনা করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা : সামিউর রশীদ, ডা: মো. শফিকুল ইসলাম (সজীব) ও ডা: অমিত সোম।

এছাড়া ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, "ক্লাব আবর্তন ৯৯" এর যুগ্ম আহŸায়ক রায়হান ইমন, কোষাধ্যক্ষ পনির বাবু, সদস্য শাহ আজিজ বাপ্পী, সজীব রহমান, রিপন, মাসুদ করিম, মাওলানা হাসনাত, পিন্টু, আরিফ, রাজীব, সোহেল, শিবলী, মহিউদ্দীন, তাজ, নীল কমল, আল-আমিন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি