১১:৪১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে আ. লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৯ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি গোলাম কিবরিয়া বড়মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

গতকাল রোববার দুপুরে শহরের নিরালা মোড় থেকে টাঙ্গাইলের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে এসে শেষ হয়। 

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান আমিন বলেন, আওয়ামী লীগ নেতা বড় মনির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক ধর্ষণের মামলা করা হয়েছে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ফারুক হত্যা মামলার বিচারকার্য দীর্ঘ সুত্রিতা করতে এবং বড় মনি ও তার পরিবারের লোকজন যাতে এই মামলার তদবির না করতে পারে তার জন্য ধর্ষণ মামলা দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে টাঙ্গাইলে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হটিয়ে দীর্ঘদিন ধরে একটা সুন্দর সুষ্ঠ পরিবেশ বিরাজ করছিলো। এই ধর্ষণ মামলার মধ্য দিয়ে সন্ত্রাসীরা আবারো মাথাচারা দিয়ে উঠার চেষ্টা করছে। যেকোন মূল্যেই ওই সন্ত্রাসী ও চাঁদাবাজদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এছাড়াও এই ষড়যন্ত্রমূলক মামলা সুষ্ঠ তদন্তের দাবি জানান। এসময় আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান মামুন, সংরক্ষিত কাউন্সিলর উলকা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শফিউল আলম তুষারসহ ট্রাক, সিএনজি, আটোরিকশার শ্রমিক সমিতি নেতৃবৃন্দ।    

টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বড় ভাই গোলাম কিবরিয়া বড়মনির বিরুদ্ধে ধর্ষণ ও মারপিটের অভিযোগ এনে গত ৫ এপ্রিল এক কিশোরী বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। ওই মামলায় বড়মনির স্ত্রী নিগার আফতাবকেও আসামী করা হয়। মামলার পরদিন ওই কিশোরী আদালতে ২২ ধারা জবানবন্দি দেন। এছাড়াও ওই কিশোরী প্রায় ২৫ সপ্তাহের অন্ত:সত্ত¡া বিষয়টি ডাক্তারি পরীক্ষায় উঠে আসে। এ নিয়ে টাঙ্গাইল শহরে আলোচনা সমালোচনার ঝড় বইছে। 

এদিকে গতকাল রোববার দুপুরে টাঙ্গাইলে আইনশৃংখলা কমিটির সভায় ট্রাক মালিক সমিতির সভাপতি শরীফ হাজারী আওয়ামী লীগ নেতার এই ধর্ষণ মামলার অগ্রগতি নিয়ে সভায় জানতে চান। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুউদ্দিন সভায় জানান, আইন তার নিজস্ব গতিতে চলবে। মামলাটি তদন্ত করা হচ্ছে। আসামীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি