১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৬ আগস্ট ২০১৭ | | ১১৪
, টাঙ্গাইল :

মির্জাপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও অনলাইন পত্রিকার সাংবাদিকদের সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

শনিবার সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এসে তিনি এ মতবিনিময় করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কাদের সিকদার, যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা শ্রমিক দল সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা যুবদল সভাপতি গোলাম মোস্তফা জীবন, উপজেলা ছাত্রদল সভাপতি ফরিদ মিয়া, পৌর ছাত্রদল সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী প্রমুখ।

প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে জনকণ্ঠের নিজস্ব প্রতিনিধি নিরঞ্জন পাল, ঢাকা টাইমস ২৪ ডটকম ও দৈনিক ইনকিলাব সংবাদদাতা জাহাঙ্গীর হোসেন, প্রথম আলো প্রতিনিধি সোহেল মোহসীন শিপন, ভোরের কাগজ প্রতিনিধি জহিরুল ইসলাম শেলী, নাগরিক কণ্ঠ প্রতিনিধি আশরাফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে মির্জাপুরের উন্নয়নের পাশাপাশি প্রেসক্লাবের উন্নয়নে তিনি ভুমিকা রাখবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি