১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বেইলী ব্রিজ ভেঙ্গে ৫ ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সন্তোষ-চারাবাড়ি সড়কে বালুভর্তি ট্রাকের ওজনে বেইলী ব্রিজ ভেঙ্গে জেলার পশ্চিমের ৫টি ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে এই ৫টি ইউনিয়নের বাসিন্দাদের বিকল্প সড়ক ব্যবহার করে টাঙ্গাইল সদরে আসতে হচ্ছে।

শনিবার ভোরে সদর উপজেলার চারাবাড়ি সড়কের সন্তোষ বাজারের পশ্চিম পাশে ”লালপুল” নামে খ্যাত বেইলী ব্রিজে বালুভর্তি একটি বড় ট্রাক উঠে গেলে ব্রিজটি হেলে পড়তে থাকে। এ সময় ট্রাকটি দ্রুত উপরে উঠে গেলে সাথে সাথে ব্রিজটি ভেঙ্গে পড়ে যায়।

জানা গেছে, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। ট্রাকের অতিরিক্ত ওজনের কারনেই ব্রিজটি ভেঙ্গে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী জানায়, বালু ভর্তি একটি হিচার ড্রাম ট্রাক ব্রিজটি পার হচ্ছিল। এ সময় অতিরিক্ত ওজনের কারনে ব্রিজটি কাঁপতে থাকে। এক পর্যায়ে ব্রিজটি হেলে পড়ে। ট্রাকটি ব্রিজের মধ্যে আটকা পড়ে। সে সময় ব্রিজটিতে অন্য কোন যান বাহন না থাকায় কোন প্রান হানির ঘটনা ঘটেনি।

এ প্রসঙ্গে এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন বলেন, ব্রিজটি ভেঙ্গে পড়ার খবর পাওয়া মাত্রই উর্দ্ধতন কতৃপক্ষ  অবহিত করা  হয়েছে ও সদরের সাংসদ ছানোয়ার হোসেনের সাথে পরামর্শ করা হয়েছে। ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। যত দ্রুত সম্ভব ব্রিজটি মেরামতের করা হবে। জনদূভোগ কমাতে ছোট্র যানবাহন চলাচলের জন্য অস্থায়ী ভাবে বিকল্প সেতু তৈরী করা হচ্ছে। 

উল্লেখ্য, এই সড়কটি দিয়ে টাঙ্গাইলের পশ্চিম অঞ্চলের পোড়াবাড়ী, দাইন্যা, কাতুলী, হুগড়া ও মাহমুদ নগর ইউনিয়নের প্রায় লক্ষাধিক লোক যাতায়াত করে। ব্রিজটি ভেঙ্গে পড়ায় এই অঞ্চলের লক্ষাধিক অধিবাসী যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে। এ ছাড়া মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়, সরকারী মওলানা মোহাম্মদ আলী কলেজ, জাহ্নবী বিদ্যালয়ে টাঙ্গাইলের পশ্চিম অঞ্চলেল ৫টি ইউনিয়নের ছাত্র-ছাত্রী এই ব্রিজটি ব্যবহার করে তাদের নিজ নিজ বিদ্যালয়ে যাতায়াত করে থাকে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি